ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াতনেতা কামারুজ্জামানের আপিল শুনতে বেঞ্চ পুনর্গঠন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৮:০১ অপরাহ্ণ

kamruzzamanশ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের শীর্ষ নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিল শোনানি হয়নি। ১৮ মে রবিবার আপিল বিভাগে ওই মামলাটি দৈনন্দিন কার্যতালিকায় ৭৫ নম্বরে থাকলে শুনানি না করে বেঞ্চ পুনর্গঠন করা হয়। ৪ বিচারপতির সমন্বয়ে পুনর্গঠিত ওই বেঞ্চের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে ৮ জন বিচারপতি থাকলেও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ওই মামলার শুনানিতে থাকছেন না। এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগে যুদ্ধাপরাধের ২ মামলার শুনানি হয়।
উলে­খ্য, যুদ্ধাপরাধের দায়ে গত বছরের ৯ মে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বাতিল ও খালাস চেয়ে আসামির পক্ষ থেকে আপিল করা হলে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রবিবার শুনানির দিন ধার্য করেছিলেন।

Need Ads
error: কপি হবে না!