ads

মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রিকসের সদস্য পদ নিয়ে চিন্তা ছিল না, চেষ্টাও করিনি: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি। মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সফরে যোগদান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, আমি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছি। এবার তারা কিছু সদস্য নেবে সেটাও আমরা জানতাম। এ বিষয়ে আমাদের মতামত চাইলো। আমরা মতামত দিয়েছে। কিন্তু সদস্য হওয়ার চেষ্টা করিনি।

শেখ হাসিনা বলেন, চাইলে (ব্রিকসের সদস্য পদ) পাবো না, বিষয়টি তেমন নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। আমরা কাউকে বলিনি, আমাদের সদস্য করো। সবকিছুর একটা নিয়ম আছে। আমরা সেই নিয়ম মেনে চলি।

Shamol Bangla Ads

সরকারপ্রধান বলেন, আমাদের অপজিশন থেকে বলছে পাইনি (ব্রিকসের সদস্য পদ)। বাংলাদেশ কিছু চাইলে পাবে না সেটা নয়। বাংলাদেশের মর্যাদা বিশ্বে এখন এমনই। বিএনপির আমলে দেশ ছিল হাত পেতে চলার, ভিক্ষা নিয়ে চলার দেশ। বাংলাদেশ আর সেই পরিস্থিতিতে নেই। এটা আপনাদের মাথায় রাখতে হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেছেন। তিনি ২৭ আগস্ট দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফেরেন।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শেখ হাসিনা বলেন, এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃষিজমি ৬০ বিঘা থাকলে নতুন আর কেনা যাবে… পরবর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকা সফর ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads