ads

রবিবার , ১৮ মে ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। ১-০ গোলের এ জয়ে ক্লাবটি তাদের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বড় শিরোপা জিতল।

Shamol Bangla Ads

ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার-অ্যাটাকে ডানিয়েল মুনোজের ক্রস থেকে গোল করে প্যালেসকে এগিয়ে দেন এবেরেচি এজে। শেষ পযন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

সিটি পুরো ম্যাচজুড়ে বলের দখল রেখে আক্রমণ চালালেও প্যালেসের রক্ষণভাগ ও গোলরক্ষক ডিন হেন্ডারসন ছিলেন দুর্ভেদ্য। ৩৬ মিনিটে বার্নার্ডো সিলভাকে ফাউল করায় বার্নার্ডো সিলভাকে ফাউল করায় সিটি পেনাল্টি পেলেও ওমার মারমুশের নেওয়া শট ঠেকিয়ে দেন হেন্ডারসন।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধে সিটি একের পর এক আক্রমণ চালালেও প্যালেসের রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে গোলের মুখ খুঁজে পায়নি।

এই জয়ে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত ক্রিস্টাল প্যালেসের দীর্ঘ ১১৯ বছরের অপেক্ষার অবসান ঘটল।
ম্যাচ শেষে প্যালেস সমর্থকদের উল্লাস আর আবেগে ভেসে যায় ওয়েম্বলি স্টেডিয়াম।

ম্যানচেস্টার সিটির জন্য এটি ছিল হতাশাজনক দিন, কারণ টানা দ্বিতীয় মৌসুমে এফএ কাপ শিরোপা জিততে ব্যর্থ হলো সিটি।

Need Ads
error: কপি হবে না!