সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এমপিকে সংবর্ধনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের পার্শ্বে মহিলা মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতীবিদ আলহাজ্ব ডাঃ তাহের উদ্দীন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, উপজেলা আওয়ামী সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ, সাধারন সম্পাদক আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব সাজাহান হোসেন, সাজেদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার শুরুতে উপজেলা আওয়ামী কর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা জানান।




