ads

মঙ্গলবার , ১৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৩, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৭ মে ওই মামলার রায় ঘোষণা করবেন আদালত। ১৩ মে মঙ্গলবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত ওই রায় ঘোষণার দিন ধার্য করেন।

Shamol Bangla Ads

এর আগে গতকাল সোমবার সকাল ১০টায় একই আদালতে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় আজ মঙ্গলবার যুক্ততর্ক উপস্থানের দিন ধার্য করা হয়।

জানা যায়, গত ১৫ মার্চ মামলার মূল আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যায় সে।

Need Ads
error: কপি হবে না!