ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মা হচ্ছেন অভিনেত্রী স্বাগতা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই বলেন নি স্বাগতা কিংবা হাসান আজাদ- মা হতে চলেছেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, গত জানুয়ারিতে তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখন রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা যায়, অন্তঃসত্ত্বা স্বাগতা। তবে এতদিন প্রকাশ্যে আসেননি অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি ভালোবেসে লন্ডন প্রবাসী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। বিয়ের আগে তারা এক বছর লিভ টুগেদারে ছিলেন এবং সে কথা প্রকাশ্যেও জানিয়েছেন। এর পর মুসলমান হয়েও ইসলাম পরিপন্থি জীবন যাপন করায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!