ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বজ্রপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা

খবর টি পড়েছেন : ২৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, ১২ মে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১-৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ওই দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

Shamol Bangla Ads

সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—

Shamol Bangla Ads

বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন; জানালা ও দরজা বন্ধ রাখুন; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন; নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন; গাছের নিচে আশ্রয় নেবেন না; কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না; কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন; জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন; বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন; শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বজ্রাঘাতে ৮ জনের প্রাণহানি পরবর্তী সংবাদ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: প্রধান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads