ads

রবিবার , ১১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বজ্রাঘাতে ৮ জনের প্রাণহানি

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

বজ্রাঘাতে ২ জেলায় ৮ জনের প্রাণহানি হয়েছে। ১১ মে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতের ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে জেলার নাসিরনগর উপজেলায় ৩ জন ও আখাউড়া উপজেলায় ২ জন নিহত হন। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে বজ্রাঘাতের ঘটনায় তারা মারা যান। এছাড়া কিশোরগঞ্জে বজ্রাঘাতে ৩ জন নিহত হয়েছেন।
জানা যায়, রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রাঘাতে ৫জন নিহত হয়েছেন। ওইসময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন—সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের জুনায়েদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শামসুল হুদা (৬৫) ও চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে জাকিয়া (৭)। আখাউড়ায় নিহতরা হলেন উপজেলার রুটি রুটি গ্রামের সেলিম মিয়া (৬০) ও বনগজ গ্রামের জাকির খাঁ (২২)।

Shamol Bangla Ads

এদিকে কিশোরগঞ্জে রবিবার দুপুরে জেলার পৃথক স্থানে ৩ জন নিহত হয়েছেন। ওইসময় আরও একজন আহত হয়েছেন। তারা হলেন উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার আফসর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৫২), শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮) এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজরিনগর গ্রামের শফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!