ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: প্রধান উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৩০৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারাপ না করে সকলে মিলে সমাধান করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। ১২ মে সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ওইসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বলেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক জিনিস সমাধান হয়ে যায়। অনেক প্রশ্ন সমাধান হয়। আশা করি দেখা সাক্ষাতের কারণে অনেক সুফল পাবো।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই। দোষ দিলে সমাধান হবে না। আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। অন্তবর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে।

স্বাস্থ্য সেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই।

দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এই সিভিল সার্জন সম্মেলন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনতে চান নীতিনির্ধারকেরা। পরে ২ দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড, ইউনূস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত… পরবর্তী সংবাদ ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads