ads

শুক্রবার , ২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনয়ে আর ফিরবেন না মৌসুমী: ওমর সানী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

অভিনয়ে আর ফিরতে চাইছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, এমনটাই জানিয়েছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। তিনি বলেন, সময়ের পরিবর্তনে মৌসুমী অভিনয়কে ভুলে যেতে চাইছেন, ফিরতে চাচ্ছেন না সিনেমায়। প্রায় ২ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওমর সানী জানান, মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি। মনটাই মৌসুমী তাকে বলেছেন বলে জানান এ অভিনেতা।

Shamol Bangla Ads

ওমর সানী বললেন, এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই। তিনি বলেন, নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।

জানা যায়, সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’ সিনেমা। অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে এখনো পারফর্ম করছেন তিনি। ২৭ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ মঞ্চে গান গেয়েছেন এই চিত্রতারকা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, জিতেছেন জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মাননা। চিত্র নায়ক ওমর সানীর স্ত্রী তিনি।

Need Ads
error: কপি হবে না!