ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের যে ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ওই আবহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ভারত সরকার বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগ তুলে ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজসহ ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে।

Shamol Bangla Ads

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ভারত, ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক খবর প্রচার করা হচ্ছিলো পাকিস্তানি ওইসব ইউটিউব চ্যানেল। ওই কারণে ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার টিভি, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজয়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ ও রাজিনামা নামের চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাম শহরের বৈসরণের তৃণভূমিতে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করেছে। তাদের গুলিতে আরও বেশ কয়েকজন আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে, তাদের সবাই পুরুষ।

Need Ads
error: কপি হবে না!