গরমে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পেটের সমস্যা, হজমের গোলমাল ও শরীরের ক্লান্তিও বাড়ে। তাই এই সময় খাদ্যতালিকায় বদল আনা জরুরি। চিকিৎসক ও পুষ্টিবিদেরা পরামর্শ দেন, গরমে হালকা ও জলীয় উপাদানে ভরপুর খাবার খেতে। চলুন, জেনে নিই কোন শাক-সবজিগুলো গরমে খাওয়া ভালো।

লাউ:
গরমে স্বাস্থ্য ভালো রাখতে অন্যতম সেরা সবজি। এতে জলীয় উপাদান বেশি থাকে, যা শরীরকে ঠাণ্ডা রাখে।
শসা:
শরীর ঠাণ্ডা রাখে ও ডিটক্সিফাই করে। ত্বকের জন্যও উপকা্রী শসা।

করলা:
তেতো হলেও দারুণ উপকারী। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই সবজি রক্তের শর্করা নিয়ন্ত্রণে ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
ঝিঙা:
ফাইবার ও জলীয় উপাদানে ভরপুর এই সবজি গরমে হজমের জন্য খুবই ভালো। মাছের সঙ্গে রান্না করলে স্বাদও হয় দারুণ।
চালকুমড়া:
লাউয়ের মতোই এটি শরীর শীতল রাখে ও পানির ঘাটতি পূরণ করে।
চিচিংগা:
গরমের তাপ থেকে শরীরকে রক্ষা করে। সহজপাচ্য ও পুষ্টিকর।
ঢেঁড়স:
ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। ইমিউনিটি বাড়ায় ও শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে।




