ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজাবাসীর প্রতি ফের সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

গাজাবাসীর প্রতি ফের সমর্থন জানালেন হলিউড অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি আবারও গাজার নিপীড়িত মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডারসের (ডব্লিউএফএস) একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

Shamol Bangla Ads

জোলির শেয়ার করা ওই পোস্টে লেখা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর স্পষ্ট হুমকি তৈরি করেছে।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!