ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার : ১০ দিনের রিমান্ড আবেদন

খবর টি পড়েছেন : ৩৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ৮ এপ্রিল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা পুলিশ এ রিমান্ড আবেদন করে। দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

Shamol Bangla Ads

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। রিমান্ড শুনানিকালে তুরিন আফরোজকে এজলাসে তোলা হবে।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান খান রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৩০নং আসামি তুরিন আফরোজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত বেড়ে ৭ পরবর্তী সংবাদ ৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads