অন্তর্জালে আগেই গানের প্রমো এসেছিল। সে থেকেই ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ‘চাঁদ মামা’ গানের। অবশেষে ২৮ মার্চ সন্ধ্যার পর উন্মুক্ত হয়েছে আইটেম গানটি। গানটিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে ওপার বাংলার নুসরাত জাহানকে। বেশ আবেদনময়ী রূপে হাজির হলেন তিনি। ৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি ইতিমধ্যে ইতিবাচক মন্তব্য কুড়াচ্ছে। প্রশংসা পাচ্ছে এই জুটির রসায়নও।

প্রীতম হাসানের কথা-সুরে তার সঙ্গে গানটি গেয়েছেন দোলা রহমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিয়েল এনার্জি প্রডাকশন ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ১৬ লাখ ছাড়িয়েছে, অন্যদিকে প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ৯০ হাজারের বেশি!
মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত।




