ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেন্ডিংয়ে সজলের ‘কন্যা’: পারফরম্যান্সে মুগ্ধ দর্শক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ

ঈদে মুক্তির মিছিলে রয়েছে একাধিক সিনেমা, তার মধ্যে একটি আব্দুন নূর সজল অভিনীত ‘জ্বীন-৩’। সিনেমার মুক্তি ঘিরে চলছে জোর প্রচারণা। এরই অংশ হিসেবে কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘কন্যা’, যা ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Shamol Bangla Ads

জানা যায়, গানটিতে উৎসবের আমেজ পেয়েছেন শ্রোতাদর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে এমন মন্তব্যই করছেন তারা। গানের পাশাপাশি ভিডিওতে সজল ও ফারিয়া জুটির পারফরম্যান্স এবং তাদের রসায়নেও মুগ্ধ নেটিজেনরা। শুধু তাই নয়, টানা দুইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ‘কন্যা’-তেই সয়লাব ছিল। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের প্রায় সব তারকা গানটি নিজেদের হ্যান্ডেলে শেয়ার করে নিজেদের ভাল লাগা শেয়ার করেছেন। এক সঙ্গে এতো তারকা শিল্পীকে এর আগে কখনো কোনো গান কিংবা কনটেন্ট শেয়ার দিতে দেখা যায়নি। ওই তালিকায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী কেউই বাদ ছিলেন না সেই তালিকায়!

নতুন খবর হলো, ইতোমধ্যে আলোচিত এই গানটি চলে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘কন্যা’। এই বিভাগের প্রথম স্থানে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গানটি।

Need Ads
error: কপি হবে না!