ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানাডায় ঝোড়ো হাওয়ায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল উড়োজাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে ডেলটা এয়ারলাইনসের একটি আঞ্চলিক জেট বিমান অবতরণের সময় উল্টে যায়। তুষারঝড়ের পর তীব্র বাতাসের মধ্যে ওই দুর্ঘটনায় বিমানের ৮০ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

Shamol Bangla Ads

কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডেলটা এয়ারলাইনসের সহযোগী সংস্থা এনডেভার এয়ারের পরিচালিত একটি সিআরজে-৯০০ বিমান গতকাল সোমবার এই দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।

১৬ বছর যাত্রী পরিবহন পরিষেবায় রয়েছে বিমানটি। এটি কানাডীয় কোম্পানি বোম্বার্ডিয়ার তৈরি। ইঞ্জিন জিই অ্যারোস্পেস। দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের অন্তত একটি ডানা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।

Shamol Bangla Ads

কানাডীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ওই বিমানের যাত্রী জন নেলসন সিএনএনকে বলেন, অবতরণের আগে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, ‘আমরা মাটিতে আঘাত করলাম এবং আমরা পাশে সরে গেলাম, এরপর উল্টে গেলাম। আমি সিট বেল্ট খুলে মাটিতে পড়ে গেলাম। কিছু লোক ঝুলছিল। অন্যরা নিজেরাই নেমে আসতে পেরেছিলেন।’

গতকাল সোমবার সকালে পিয়ারসন বিমানবন্দর জানায়, তীব্র বাতাস এবং ঠান্ডা তাপমাত্রার কারণে তারা সমস্যার মুখোমুখি হচ্ছে। সপ্তাহান্তের তুষারঝড়ে বিমানবন্দরে ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারপাত হয়, যার ফলে অনেক ফ্লাইট বাতিল হয়। ফ্লাইটরাডার ২৪ ডেটা অনুযায়ী, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল তীব্র তুষারঝড় এবং এলোপাতাড়ি ঝোড়ো হাওয়া।

সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার একটি সিআরজে-৭০০ যাত্রীবাহী জেটের সঙ্গে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭ জন এবং আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়।

Need Ads
error: কপি হবে না!