ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেলো লিটনের সেই সেঞ্চুরি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। পাঁচ ইনিংসের এই তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের একটি সেঞ্চুরি। গত বছরের আগস্টে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২২৮ বলে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

Shamol Bangla Ads

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের বিপর্যয়ে ঢাল হয়ে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করেছি অতিথিরা।

লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ে লিটনের পাশাপাশি নাম রয়েছে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের।

Shamol Bangla Ads

ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে অনেক রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে পোপের ১৯৬ রানের ইনিংসে লিড নেয় ইংল্যান্ড। পরে ম্যাচটি ২৮ রানে জিতেছিল তারা। ম্যাচসেরাও হয়েছিলেন পোপ।

ইংল্যান্ডের বিপক্ষে একই সিরিজে জয়সাওয়ালের দ্বিতীয় টেস্টে করেছিলেন ২০৯ রান। সেটিও পেয়েছে মনোনয়ন। মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।

Need Ads
error: কপি হবে না!