ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ রাতে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্যরা সাক্ষাৎ করবেন। ৫ জানুয়ারি রবিবার রাত ৮টায় চেয়ারপারসনের বাসভবনে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।

Shamol Bangla Ads

বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা রাতে সাক্ষাৎ করতে যাবেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসনের এ সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা ওই সাক্ষাৎ করবেন।

Shamol Bangla Ads

জানা যায়, সব ঠিক থাকলে খালেদা জিয়া ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন।

এর আগে, ২০১৭ সালের ১৬ জুলাই তিনি লন্ডন গিয়েছিলেন। এরপর একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।

Need Ads
error: কপি হবে না!