ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম আরেক দফা কমল

খবর টি পড়েছেন : ৩১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা। সোমবার থেকে নতুন এ দর কার্যকর হবে। ২৬ ফেব্রুয়ারি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীয়দের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম কমার কারণে নতুন এ দর নির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

সংগঠনটির নির্ধারণ করা নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৮৭ হাজার ১৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে করা করা হয়েছে ৭৪ হাজার ৫৯১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭০০ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা এক হাজার ৪০০ টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।
এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। এর ফলে চলতি মাসে দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমানো হলো।

Shamol Bangla Ads

তার আগে অবশ্য কয়েক মাস ধরে স্বর্ণের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর, ১৮ ও ১৩ নভেম্বর দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়। চলতি বছরের ৮ জানুয়ারি আবারও বাড়ানো হয়। তখন দেশে প্রথমবারের মতো ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ায়। সপ্তাহ না ঘুরতেই ১৪ জানুয়ারি সেই রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় পৌঁছায় দাম। তখন দাম গিয়ে ঠেকে ৯৩ হাজার ৪২৯ টাকায়। এভাবে গত দুই মাসে ৬ দফা বাড়ার পর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ৪ ফেব্রুয়ারি স্বর্ণে দাম কিছুটা কমার পর আবার আরেক দফা দাম কমল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন… পরবর্তী সংবাদ রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ার ব্যাখ্যা দিল পররাষ্ট্র…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads