ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৮

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৯ জন। দক্ষিন আমেরিকার বৃহত্তম এই দেশটির ইতিহাসে ২০০৭ সালের পর কোনো একটি সড়ক দুর্ঘটনায় এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ)।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাওপাওলো শহর থেকে উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশের ভিতোরিয়া দা কনকুইস্টা শহরের দিকে যাচ্ছিল বাসটি। বাসটি মিনাস গেরাইস প্রদেশে প্রবেশের পর বাসের একটি চাকা বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রায় একই সময় সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির এবং তাতে আগুন ধরে যায়।

এ সময় বাসটিকে পেছন থেকে বাসটিকে একটি গাড়িও আঘাত করেছিল। ভেঙেচুরে আগুন ধরে গিয়েছিলো সেই গাড়িতেও। তবে গাড়িটির যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Shamol Bangla Ads

সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ট্রাকটি। বাসটিতে আগুন ধরে যাওয়ার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনী (ফায়ার সার্ভিস)। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র এএফপিকে বলেন, দুর্ঘটনার কারণে অনেক যাত্রী বাসটির ভেতর আটকা পড়েছিলেন, আগুন ধরে যাওয়ার পর বের হতে না পড়ায় জীবন্ত দগ্ধ হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র।

মিনাস গেরাইসের গভর্নর সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে প্রাদেশিক সরকার।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় গভীর শোক জানিয়ে বলেছেন, “আমাদের হৃদয় সবসময় এ দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রয়েছে।”

এর আগে গত নভেম্বরে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আলাগোয়াসের পার্বত্য এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৭ জন। সূত্র : এএফপি

Need Ads
error: কপি হবে না!