ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। বুধবার এক বিবৃতিতে জরুরি অবস্থা ঘোষণা করেন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম।

Shamol Bangla Ads

মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরো কিছু গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ লুইসিয়ানায় প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে।

বিবৃতিতে গভর্নর নিউজম বলেছেন,সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেই জন্য রাজ্যজুডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনো পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ব্যক্তি থেকে ব্যক্তিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কোনো খবর পায়নি বলে জানিয়েছে।

নিউজম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখবো।

Need Ads
error: কপি হবে না!