ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মস্কোতে বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা প্রধান জেনারেল নিহত হয়েছেন। ওই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার তদন্ত কমিটি।খবর রয়টার্সের।

Shamol Bangla Ads

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আবাসিক ব্লক ছেড়ে যাচ্ছিলেন পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। তখন একটি স্কুটারে লুকানো ডিভাইস বিস্ফোরিত হয়। এতে তিনিসহ কিরিলোভের সহকারীও নিহত হয়েছেন।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের একটি ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

গত অক্টোবরে কিরিলোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। যুক্তরাজ্য বলেছিল, তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার তদারকি করেছিলেন এবং ক্রেমলিনের বিভ্রান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন।

Need Ads