ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুটিংয়ে আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আহত অবস্থায় তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর জিন্দা পার্কে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

ফেসবুকে কাজল আরেফিন অমি লিখেছেন, ‘আমাদের ‘হাউ সুইট’-এর একটি দৃশ্য শুটিং করার সময় স্কুটি দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তারা এখন পুরোপুরি সুস্থ।’

তিনি আরও জানান, আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিগগিরই তারা শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

প্রিয় তারকাদের দুর্ঘটনার খবর শুনে অমির স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। দ্রুত আরোগ্যের প্রত্যাশায় মন্তব্য করছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনা গুরুতর না হওয়ায় অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!