ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানাডার আবেদনময়ী মডেলকে নিয়োগ দিল চিটাগং কিংস

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিরাও বসে নেই। ব্র্যান্ড অ্যাম্বাসেডর, থিম সং নিয়ে বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে তৈরি তারা। এর মধ্যে অফিসিয়াল উপস্থাপক হিসেবে এক কানাডিয়ান মডেলকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

Shamol Bangla Ads

১৪ ডিসেম্বর শনিবার নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিপিএলের আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও দেখা গেছে তাকে। সেখানে তার সঞ্চালনা ক্রিকেট অনুরাগীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়।

Shamol Bangla Ads

ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেন ইয়েশা। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল।

এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে।

Need Ads
error: কপি হবে না!