ads

সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিকেলে ২ দিনের রিমান্ড, সন্ধ্যায় জুলাই যোদ্ধা সুরভীর জামিন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে (১৭) অবশেষে জামিন দিয়েছেন আদালত। ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

Shamol Bangla Ads

এর আগে, সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড দিয়েছিলেন। এরপর আদালত চত্বরে জড়ো হন সুরভীর পরিবারের সদস্য, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা। এ সময় তারা সুরভীর মুক্তি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান।

পরে রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। আদালত রিমান্ড বাতিল করেন। এরপর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে অবস্থিত নিজ বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। অভিযোগ আনা হয়, গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকা নেওয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কটূক্তি।

তাহারিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী থানার পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

Need Ads
error: কপি হবে না!