ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

অবশেষে দ্বিতীয় দফায় আর রক্ষা পেলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে ইওলকে অভিশংসিত করা হয়েছে। বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২০৪টি। বিপক্ষে ভোট পড়েছিল ৮৫টি। তিনজন ভোটদানে বিরত ছিলেন।

Shamol Bangla Ads

এর অর্থ হচ্ছে, এখন অবিলম্বে ইওলকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত শনিবার ইউন বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন উদ্যোগ থেকে রক্ষা পান। সেদিন তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) আইনপ্রণেতারা পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করায় বেঁচে যান। তবে শেষমেশ তার শেষ রক্ষা হলো না।

Shamol Bangla Ads

প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গত সপ্তাহে আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর তাকে দায়িত্ব থেকে হটানোর ডাক দেয় বিরোধীদলের নেতারা। এমনকি ইওলের দলের প্রধান তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এবং প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলেন।

তবে এত কিছুর পরেও গত ১২ ডিসেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে ইউন বলেন, তিনি পদত্যাগ করবেন না। ইউন আরও বলেছেন, আমার বিরুদ্ধে তদন্ত বা অভিশংসন যাই আনা হোক আমি দৃঢ় থাকব। আমি শেষ পর্যন্ত লড়াই করব। তবে শেষ রক্ষা আর হলো না তার। দেশটিতে অভিশংসন প্রস্তাব পাস করতে প্রয়োজন ছিল ২০০ ভোট।

Need Ads
error: কপি হবে না!