রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ’র আয়োজনে বুধবার নওগাঁর রাণীনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতিদরিদ্রদের অংশগ্রহন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী’র সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতিদরিদ্রদের অংশগ্রহন, বিষয়ের উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আর-ফারুক জেমস্, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান মোসারব হোসেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু, ব্র্যাকের সোশ্যাল কমিনিকেটর শেখ আব্দুল করিম, রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, নুরুল ইসলাম প্রমুখ।




