ads

শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আগে ব্যাট করে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৮৩ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।

Shamol Bangla Ads

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখেশুনে খেলছিলেন দুই আফগান ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনেরই কেউই। উজাইর ৮ রান করে আউট হলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন মাহবুব। তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফয়সাল খান। নিজের ফিফটি পূরণের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি ফয়সাল। ৫৮ রান করেন তিনি। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির। এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫) ।

এতে ১৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। ৪৮তম ওভারে আল্লাহ গাজানফার রান আউট হলে ১৮৩ রানে গুঁটিয়ে যায় আফগানিস্তান। এতে ৪৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।

Shamol Bangla Ads

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। এরপর আরেক ওপেনার কালাম সিদ্দিকের সঙ্গে ১৪২ রানের জুটি গড়েন আজিজুল তামিম। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। কালাম ১১০ বলে ৬৬ ও দেবাশিষ দেবা ৬ বলে ১ রান করে আউট হন। দলীয় ১৮২ রানে ১৫ বলে ১০ রান করে আউট হন শিহাব।

এরপর ১৫ রান যোগ করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন আজিজুল তামিম। দলীয় ২০৪ রানে ১৩৩ বলে ১০৩ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই নেন ২টি করে উইকেট। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

Need Ads
error: কপি হবে না!