পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামস উদ্দিন আহম্মদের মাতা সবজান বেওয়া (১১২) ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। ওই দিন মাগরিব নামাজবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ খানসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান।




