ads

রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৮ বছর পর কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় এবার নেই বাংলাদেশের নাম। এমনটি গত ২৮ বছরে ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ১৫ নভেম্বর শুক্রবার বইমেলার শিডিউল প্রকাশ করে কর্তৃপক্ষ। সেখানে বিভিন্ন দেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী বাংলাদেশ।

Shamol Bangla Ads

২০২৫ সালের ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই বইমেলার আসন্ন আসরের থিম কান্ট্রি হতে যাচ্ছে জার্মানি।

জার্মানি ছাড়াও এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

Shamol Bangla Ads

অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার বিষয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান, তারা এখনো বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশ পাননি।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কিছু বলতে পারছি না।’

১৯৯৬ সাল থেকে থেকে গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ।

Need Ads
error: কপি হবে না!