ads

শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় রাতভর শক্তিশালী বিস্ফোরণে প্রকম্পিত তেহরান

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে বিস্ফোরণে রাজধানীর আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে।

Shamol Bangla Ads

এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলে ইরানের হামলার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর কাছের শহর কারাজেও বিস্ফোরণ ঘটেছে।

Shamol Bangla Ads

স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সাতটি বিস্ফোরণের শব্দ গুনেছেন তিনি। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।

এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

Need Ads
error: কপি হবে না!