ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতকে বেকায়দায় ফেলে লাঞ্চে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

হাসান মাহমুদ বোলিংয়ে আসামাত্রই উইকেট—আজ চেন্নাই টেস্টের প্রথম দিনের সকালে এটা ছিল খুবই পরিচিত চিত্র। ঘরের মাঠে দুর্দান্ত ভারত প্রথম সেশনে বেশ অসহায় হয়ে পড়ে। বাংলাদেশের আক্রমণে দিশেহারা ভারতকে পথ দেখাচ্ছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান হাসান দিয়েছেন দারুণভাবে। রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি—ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেন হাসান। ৩৪ রানে ৩ উইকেট হারানো ভারত মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে ৩ উইকেটে ৮৮ রানে। জয়সওয়াল, পন্ত ব্যাটিং করছেন ৩৭ ও ৩৩ রানে। স্বাগতিকেরা ব্যাটিং করেছে ২৩ ওভার।

Shamol Bangla Ads

হাসান, তাসকিনের বোলিংয়ে শুরু থেকেই দিশেহারা দেখায় ভারতকে। সুইং করে কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোটা করছে ইনসুইং। রানের খাতা খুলতে রোহিতের লেগেছে ১১ বল। কাঁপাকাঁপি করতে থাকা ভারত প্রথম উইকেট হারাতে পারত ৪ রানে। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন হাসান। আম্পায়ার আউট দেননি। শান্তও অনেক চিন্তাভাবনা করে রিভিউ নিয়েছেন। এ যাত্রায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত।

বেঁচে যাওয়া রোহিতকে অবশ্য বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের ইনসুইঙ্গার ডিফেন্স করতে যান রোহিত। আউটসাইড এজ হওয়া বল সেকেন্ড স্লিপে দারুণভাবে তালুবন্দী করেছেন শান্ত। ১৯ বলে ১ চারে রোহিত করেছেন ৬ রান। ১ ওভার বিরতিতে এসে বাংলাদেশি পেসার এবার ফেরালেন শুবমান গিলকে। অষ্টম ওভারের তৃতীয় বল লেগ গ্ল্যান্স করতে যান গিল। উইকেটরক্ষক লিটন দাস সেটা তালুবন্দী করেছেন। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি গিল।

Shamol Bangla Ads

আট মাস পর টেস্ট খেলতে নামা কোহলিকেও উইকেটে থিতু হতে দেননি হাসান। দশম ওভারের দ্বিতীয় বল কোহলিকে কাভার ড্রাইভের লোভ দেখিয়েছেন হাসান। সেই ফাঁদেই ধরা খেয়েছেন কোহলি। আউটসাইড এজ হওয়া বল সহজেই ধরেছেন লিটন। ৬ বলে ৬ রান করে কোহলি আউট হওয়ার পরই ব্যাটিংয়ে নামেন ঋষভ পন্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!