ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহরুখ-সালমান নন, সবচেয়ে বেশি পারিশ্রমিক থালাপতি বিজয়ের

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

শাহরুখ খান, সালমান খান, প্রভাস কিংবা রজনীকান্ত নন। এইমুহুর্তে ভারতীয় সিনেমার সবচেয়ে ‘দামি’ তারকা দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়।

Shamol Bangla Ads

এই নায়কের পরবর্তী ও ফিল্মি ক্যারিয়ারের শেষ ছবি ‘থালাপতি ৬৯’-এর জন্য ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি! এমনটাই দাবি ভারতীয় সংবাদমাধ্যমের।

বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে রাজ করছেন বিজয়। ভারতজুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে এই অভিনেতার সবশেষ ছবিগুলো চোখের পলকেই ১০০ কোটির বক্স কালেকশন পার করেছে।

Shamol Bangla Ads

মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক। ৪৯ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা। এমন সাফল্যেময় ক্যারিয়ার রেখেই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন থালাপতি।

চলতি বছর লোকসভা ভোটের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা দলের নাম রেখেছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’। অভিনেতার লক্ষ্য ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন।

থালাপতির ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরালা ও কর্নাটকেও সংগঠন গড়তে সক্রিয় বিজয়।

ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার। আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন। সে কারণেই তার শেষ ছবি নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে। সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ ছবিতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!