ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

খবর টি পড়েছেন : ৩৭৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাকশ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ১৫ সেপ্টেম্বর রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন।

Shamol Bangla Ads

রবিবার দুপুরের পর ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে আদাবর থানা। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল মালেক তাঁর ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

Shamol Bangla Ads

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।

মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতি লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশকে ২০০ মি‌লিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র পরবর্তী সংবাদ অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি মার্কিন প্রতিনিধিদলের

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads