ads

শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান 

খবর টি পড়েছেন : ৩৯৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ১০ আগস্ট শনিবার বিকেলে ফেসবুক লাইভে আসিফ নজরুল এ তথ্য জানান।

Shamol Bangla Ads

এর আগে শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব।

সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন।

Shamol Bangla Ads

এদিকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতিও। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম পদত্যাগ করবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৩ উপদেষ্টাসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ইউনূস পরবর্তী সংবাদ দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads