ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরিফ হাসানের কবিতা ‌‘ফুল উপাখ্যান’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

আলো-জল আর যত্নে অঙ্কুরিত হয়
নিঃসঙ্গ হৃদয়ে রোপিত প্রেমের বীজ;
চেয়ে দেখে ঝলমলে পৃথিবী;
রোদে উদ্ভাসিত ছোট্ট দুটি পাতা।

Shamol Bangla Ads

দিন মাস বছর গড়ায়,
পরিপূর্ণ বিকশিত শাখে ছোট্ট একটি কলি-
হাওয়ায় দুলে দুলে কলিটি পুরুষ্ট হয়ে ওঠে!

ফুটবে কি ফুটবে না–এ দ্বিধায় পড়ে যায়;
অবশেষে ভাবনার জাল ফুঁড়ে
এক নির্ঘুম রাতের শেষে ফোটার আভাস রাখে।

Shamol Bangla Ads

ভোরের স্নিগ্ধ আলোতে ধীরে ধীরে পাপড়ি মেলে
স্বগৌরবে ফুল হয়ে ফোটে কলি
আমি বিমুগ্ধ দৃষ্টিতে তার ফুল হওয়া দেখি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!