ads

শনিবার , ১ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে : প্রধান বিচারপতি

খবর টি পড়েছেন : ৪৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, ‘স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও চর্চা করতে হবে।’ ১ জুন শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ আহ্বান জানানন।

Shamol Bangla Ads

ছাত্র জীবনের স্মৃতিচারণ করে প্রধান বিচারপতি বলেন, ‘বাবার বাড়ি মোহনগঞ্জ হলেও ময়মনসিংহ শহরেই আমার জন্ম। আনন্দ মোহন কলেজে পড়াশোনা করেছি। এ শহরের অনেক স্মৃতি আছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অসাম্প্রদায়িকতার অনন্য নজির ময়মনসিংহ।’

আইনজীবীদের পড়াশোনার তাগিদ দিয়ে ওবায়দুল হাসান বলেন, ‘আইন পেশায় ভালো করতে হলে পড়া-শোনার বিকল্প নেই।’

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক। সঞ্চালনা করেন আবুল কালাম। বক্তব্য দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, অ্যাডভোকেট জহিরুল হক খোকা, অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, মুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ যাত্রায় ট্রেনে ভোগান্তি হবে না : রেলমন্ত্রী পরবর্তী সংবাদ আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads