ads

রবিবার , ১৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএমসি প্লাসের ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

অনুমোদনহীন এসএমসির ইলেক্ট্রোলাইট ড্রিংকস ‘এসএমসি প্লাস’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে এই ড্রিংকস বাজারজাত করার কারণে একমির চেয়ারম্যান তানভির সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

১৯ মে রবিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দোষ স্বীকার করে আজ সকালে জামিন চান তানভির সিনহা। তিনি আদালতকে জানান, বাজারজাত করার আগে তিনি জানতেন না যে এটার লাইসেন্স নেই। পরে আদালত তাকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে সব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেন।

Shamol Bangla Ads

গত মঙ্গলবার অনুমোদনহীন ৫টি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Need Ads
error: কপি হবে না!