ads

বুধবার , ১৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিজার্ভ চুরির খবরটি সম্পূর্ণ ভুয়া: বাংলাদেশ ব্যাংক

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে আবারও সংবাদ প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম। মঙ্গলবার (১৪ মে) নর্থইস্ট নিউজ নামের এই সংবাদ মাধ্যমের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। এ খবর সত্য নয় বলেই দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

Shamol Bangla Ads

ডলার চুরি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি। খবরটি সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, প্রতিবেদনটিতে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া (ফেক)।

ভারতের অনলাইনে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে ব্যাংকপাড়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এ তথ্যের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ বিষয়ে বলেন, নিউইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নীতি চালু রয়েছে। রিজার্ভ চুরির এ তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট–ব্যবস্থা কাজে লাগিয়ে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে আমেরিকার ফেডারেল রিজার্ভের নিউইয়র্ক শাখায় থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত ১০ কোটির বেশি ডলার চুরি করতে সক্ষম হয় হ্যাকাররা। এই অর্থের একটি অংশ চলে যায় শ্রীলঙ্কায় আর বাকিটা যায় ফিলিপাইনের। চুরি হওয়া অর্থের মধ্যে ৩ কোটি ৪৬ লাখ ডলার উদ্ধার হলেও বাকিটা আর ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় আমেরিকার আদালতে একটি মামলা চলমান আছে।

Need Ads
error: কপি হবে না!