ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিম-মায়ার্সের ব্যাটে কোয়ালিফায়ারে বরিশাল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের জন্য ঝুলে থাকতে হয়েছে ফরচুন বরিশালের। তবে এলিমিনেটর জিতে কোয়ালিফায়ারে যেতে বেগ পেতে হলো না তামিম ইকবালের দলের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নাগালের মধ্যে আটকে রেখে তামিম ইকবাল ও কাইল মায়ার্স ফিফটি করে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন। নিশ্চিত করেছেন বরিশালের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা।

Shamol Bangla Ads

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে টস জিতে বোলিং নেয় ফরচুন বরিশাল। রুণ বোলিং করে দুটি করে উইকেট নেন কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন ও অবেদ ম্যাকাই। তারা চট্টগ্রামকে ১৩৫ রানে আটকে দেন।

দলকে প্লে অফ পর্যন্ত তুলতে দারুণ ব্যাটিং করা তানজিদ তামিম এই ম্যাচে ব্যর্থ হন। তিনি ২ রান করে ফিরে যান। পরেই আউট হন তিনে নামা ইমরান উজ্জামান। তবে ওপেনার জস ব্রাউন ২২ বলে ৩৪ রানের দারুণ ইনিংস খেলেন। চারে নামা টস ব্রুজ ১১ বলে ১৭ রান করেন। এছাড়া শুভাগত হোম চৌধুরী ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে বরিশাল গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই সৌম্য সরকারকে হারায়। ওপেনিংয়ে সুযোগ পেয়ে এই ম্যাচে তিনি শূন্য করে ফিরে যান। তবে অন্য ওপেনার তামিম ইকবাল ছিলেন সাবলীল। তার সঙ্গে কাইল মায়ার্স জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে তুলে নেন। তামিম খেলেন ৪৩ বলে নয়টি চারের শটে ৫২ রানের হার না মানা ইনিংস। কাইল মায়ার্স ২৬ বলে পাঁচটি ছক্কা ও তিন চারের শটে ৫০ রান করেন। ডেভিড মিলার ১৩ বলে ১৭ রান করে আউট হন। বরিশাল ২৮ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে পরিজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!