ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭১’র হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিল জেনোসাইড ওয়াচ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার বাঙালী জনগোষ্ঠীর ওপর সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জেনোসাইড ওয়াচ। ৬ ফেব্রুয়ারি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, এছাড়া সম্প্রতি লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাঙালী জাতির ওপরে সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংস্থা দুটি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণহত্যাবিষয়ক সংস্থাসমূহের স্বীকৃতির ফলে ২৫ মার্চ-কে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য বাংলাদেশ জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ তারিখে সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে আন্তর্জাতিক সমর্থন আদায় জোরদার হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!