ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

খবর টি পড়েছেন : ৬১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্ত আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। তবে রমজানের আগ পর্যন্ত এ সময় মনে চলবে মেট্রোরেল। রমজানে আলাদা সময় দেওয়া হবে। পরে আবার আগের শিডিউলে চলবে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক। তিনি জানান, মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন এই সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।

এমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক, বর্তমান সময় অনুসারে, পিক আওয়ারে ১০টি ট্রেন চলবে আর একটি স্ট্যান্ডবাই থাকবে। অফপিক আওয়ারে ৭টি ট্রেন চলবে আর একটি স্ট্যান্ডবাই থাকবে।

Shamol Bangla Ads

এম এ এন ছিদ্দিক বলেন, ‘বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে এবং দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬ বার যাতায়াত বেড়ে দিনে মোট ১৭৮ বার যাতায়াত করবে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।’

নতুন সময় নিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮টা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, ‘মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার। ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি পরীক্ষা শুরু : প্রথম দিনে অনুপস্থিত ১৯… পরবর্তী সংবাদ জিআই অনুমোদন পেল আরও ৩ পণ্য

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads