ads

বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসি পরীক্ষা শুরু : প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৩৫৩ পরীক্ষার্থী। একজন কক্ষ পরিদর্শকসহ বহিষ্কৃত হয়েছেন মোট ২৫ জন। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল রুম এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৬৪টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী।

Shamol Bangla Ads

এদিন বরিশাল বোর্ডের ২ ও ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর কুমিল্লা বোর্ডে একজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৩৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৯, রাজশাহী বোর্ডে ১ হাজার ১৮১, বরিশাল বোর্ডে ৬৮২, সিলেট বোর্ডের ৫৬৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৪৩, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩৭০, ময়মনসিংহ বোর্ডে ৬০৪ ও যশোর বোর্ডে ১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৭ হাজার ৬৬০‌ অনুপস্থিত ছিলেন। অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন‌ বহিষ্কার হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৯৬৮ অনুপস্থিত ছিলেন, আর বহিষ্কার হয়েছেন ১১জন।

Need Ads
error: কপি হবে না!