ads

মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলাসবহুল গাড়ি আছে, তবুও কেন ট্যাক্সি-অটো চড়েন দেব

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ

ওপার বাংলার সিনেমা পাড়ায় ১৮ বছর কাটিয়ে দিয়েছেন নায়ক দেব। টলিউডে নিজের যৌবনে পা দেওয়ার তথ্য কয়েক দিন আগে নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা। অভিনেতা হওয়ার স্বপ্ন দিয়ে শুরু এখন তিনি টলিউডের সুপারস্টার। নিজের প্রযোজনা সংস্থাও গড়েছেন।

Shamol Bangla Ads

নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেব। তিনি জানান, মুম্বাই থেকে যখন কলকাতা এসেছিলেন তখন তার কাছে ট্যাক্সি চড়াটাও বিলাসী ছিল। মেট্রো করে শুটিংয়ে যেতেন। আর এত বছর পর নিজের যোগ্যতায় গাড়ি, বাড়ি সব করেছেন। তবুও নিজের শিকড় ভোলেননি, উল্টে এখনও তিনি প্রয়োজনে ট্যাক্সি, অটো করে যাতায়াত করেন।

এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, তিনি দিল্লিতে যখন সাংসদ ভবনে যান তখন তিনি ট্যাক্সি করেই যান। অন্যদিকে মুম্বাইয়ে গেলে চড়েন অটোতে। একটা সময় কলকাতায় এসে তিনি এগুলো করেই শুটিংয়ে যেতেন। আজও সেই স্মৃতি ভোলেননি।

Shamol Bangla Ads

এ বছর টলিউডে ১৮ বছর পূর্ণ করেছেন দেব। অগ্নিশপথ ছবির মাধ্যমে হাতেখড়ি হয়েছিল তার। এই সময়ে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে তুলে ধরেছেন দেব।

এদিকে সামনে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে দেবকে। সম্প্রতি শেষ হয়েছে সেই ছবির প্রথম শিডিউলের শুট। এছাড়া তাকে খাদান ছবিটিতেও দেখা যাবে, এর শুট শুরু হবে শীগগিরই।

Need Ads
error: কপি হবে না!