টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি-আওয়ামীলীগ সমর্থকদের মধ্যে সোমবার সকালে চায়ের দোকানে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১২/১৩ জন আহত হয়। এদেও মধ্যে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমানকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বিএনপি সমর্থক আব্দুল জলিলকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চায়ের দোকানে বিএনপি ও আ’লীগের কর্মীর মধ্যে নির্বাচনের ভোটাভোটি নিয়ে কথা কাটাকাটি হয়। এদেও মধ্যে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রায় ১২/১৩ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রন আনে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার নিশ্চিত করেছেন।




