ads

সোমবার , ২০ জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২০, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ জুলাই রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করছেন। সবশেষ তিনি পত্রিকাটির রাজনৈতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

Need Ads
error: কপি হবে না!