ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে : পররাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে।’ ভিসানীতি প্রসঙ্গে এ সময় তিনি বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের ক্ষেত্রে বিদেশিরা ভিসানীতি প্রয়োগ করবে। তাই আমরা মনে করি বিদেশিরা আমাদের সহায়ক। ২৫ ডিসেম্বর সোমবার নগরের নয়া সড়ক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয়, তারা এখন সন্ত্রাসী দল। সন্ত্রাসীরা কখনো জয়লাভ করেনি। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে।’ বিদেশিদের নিজেদের সহায়ক দাবি করে তিনি বলেন, ‘বিদেশিরা চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরাও চাই সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন। সেক্ষেত্রে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের ক্ষেত্রে বিদেশিরা ভিসানীতি গ্রহণ করবে। তাই আমরা মনে করি, বিদেশিরা আমাদের সহায়ক।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্তহত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল।’ যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরো হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে, আরো করে যাবে।’
বিদেশে প্রশিক্ষিত লোক পাঠানোর পরিকল্পনার কথা তুলে ধরে এ সময় ড. মোমেন বলেন, ‘আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করব। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।’

Shamol Bangla Ads

গণসংযোগ শেষে নয়া সড়কে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসবে সিলেটের প্রেস ব্রিটারিয়ান চার্চে কেক কাটেন মন্ত্রী। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!