ads

বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় মেয়র আরফানুল হক রিফাতকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অপরিবর্তিত থাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রবিবার (১০ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

Shamol Bangla Ads

গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ২৩ জুন গেজেট প্রকাশিত হয়। ৫ জুলাই মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আরফানুল হক রিফাত।

Need Ads
error: কপি হবে না!