ads

মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪০৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসরত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৩০ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন ঘিরে যে উৎসব শুরু হয়েছে সেখানে নাশকতা করবে এটা কেউ চায় না। যে দলটির বিষয়ে নাশকতার কথা বলা হচ্ছে সে দলটি সুনিশ্চিত নির্বাচনে পরাজয় হবে বলেই ভিন্ন পথ বেছে নিয়েছে। সুন্দর নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা একটি অগণতান্ত্রিক উপায়ে এসব (নাশকতা) করছে বলেও উল্লেখ করেন তিনি।

Shamol Bangla Ads

২০১৪ সালে তারা ৯০ দিন বিরামহীন নাশকতা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আগুনে পুড়িয়ে শুধু মানুষকে হত্যা করেনি,পশুও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই সবার… পরবর্তী সংবাদ বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads